যুক্তরাষ্ট্রের বাইরে নয় দেশে গুগল প্লে পাস

১৫ জুলাই, ২০২০ ০২:৩৫  
প্রায় এক বছর আগে অ্যান্ড্রয়েডে প্লে পাস উন্মোচন করে গুগল। তবে এবার গেম ও অ্যাপ সাবস্ক্রিপশন সেবাটি যুক্তরাষ্ট্রের বাইরে সম্প্রসারিত হচ্ছে। চলতি সপ্তাহ থেকেই অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানী, আয়ারল্যান্ড, ইটালি, নিউজিল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্যে সেবাটি পাওয়া যাবে। খবর রয়টার্স। আগ্রহীরা এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে গুগল প্লে পাস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর মেন্যু থেকে এটি পাওয়া যাবে। পরীক্ষামূলক সময় শেষে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সাধারণত মাসে ৪.৯৯ ডলার খরচ করতে হবে। যদিও যদিও ব্যবহারকারীদের অর্থ বাঁচাতে বার্ষিক প্লান উন্মোচন করেছে। দেশটির ব্যবহারকারীরা অর্ধেক খরচ পুরো বছর সেবাটি ২৯.৯৯ ডলারে ব্যবহার করতে পারবে। গুগল প্লে পাসের মাধ্যমে হাজারো গেম এবং অ্যাপ বিজ্ঞাপনবিহীনভাবে পূর্ণ সংস্করণ ব্যবহার করা যাবে। ডিবিটেক/বিএমটি